ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে জোরপূর্বক বালি উত্তোলন করায় থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন  

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের বিবিসি বাজার থেকে লক্ষীকুন্ডাগামী প্রধান সড়কের পাশে চররুপপুর মৌজার ব্যক্তিগত মালিকানাধীন ও আর এস রেকর্ডীয় সম্পত্তি থেকে অবৈধভাবে জোরপূর্বক বালি উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগীরা।

শনিবার (১৪ জুন ২০২৫) সকাল ১১ টার সময় চররপুর ফটু মার্কেট সংলগ্ন এলকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শাহানুজ্জামান সেনা অভিযোগ করে বলেন, ব্যক্তিগত মালিকানাধীন ও আর এস রেকর্ডীয় সম্পত্তি থেকে অবৈধভাবে জোর পূর্বক বালি উত্তোলন করছে চিহিৃত সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন, গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় কতিপয় বিএনপি নামধারীরা পূবর্রে আওয়ামী দূষ্কৃতকারীদের মতই সন্ত্রসাসী কায়দায় জোর পূর্বক অস্ত্রের মহরা দিয়ে আমাদের নিজ নামীয় সম্পত্তি থেকে বালি উত্তোলন করছে যা সার্বিক ভাবে কৃষি জমি ও পরিবেশের উপর হুমকি হয়ে দাড়িয়েছে।
লিখিত বক্তব্যে মোঃ শাহানুজ্জামান সেনা জানান, অপকর্মের প্রতিবাদ স্বরূপ গত ১২ এপ্রিল ২০২৫ আমরা মানব বন্ধন করি যাহা সরকার ও প্রশাসনের দৃষ্টি গোচর হয় এবং প্রশাসনের হস্তক্ষেপে এই লুট বন্ধ ছিল। বিগত দুই মাস বন্ধ থাকার পর আবার অস্ত্রধারী সন্ত্রাসীরা গত ১১ জুন থেকে ভয়ভীতি দেখিয়ে তাদের অপকর্ম ও বালু মাটি লুট শুরু করেছে।

মোঃ শাহানুজ্জামান সেনা সংবাদ সম্মেলনে জানান, অত্র এলাকার এই সকল চিহিৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ১১ জুন একটি অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা হলেন, খালেক খাঁ, এনামুল, ছাইদার, নবি, সজিব, নিরব, জিয়া, তুহিন, লিমন, তারেক, সেলিম, লিটন, রানা বিশ্বাস, দাদা সজীব, জহিরুল, শামীম খাঁ, রঞ্জু, আপাল বিশ্বাস, নুরু, শাহান, নাসিম, সোহেল, আজাদুল মালিথা, রাসেল মৃধা সহ আরও অজ্ঞাত ১৫/২০ জন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জোরপূর্বক বালি উত্তোলন করায় থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন  

আপডেট সময় : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫