ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি ওয়ান শুটারগান ও ৫৬ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবু বক্কর প্রামানিক (৫৪), তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আইজুদ্দিন প্রামানিকের ছেলে।

৯ জুলাই বিকেলে ঈশ্বরদী থানাধীন মুলাডুলি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে বগুড়া থেকে পাবনাগামী ‘সোলা পরিবহন’-এ অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় প্রাথমিকভাবে কিছু গুলি জব্দ করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে দিবাগত রাত ৩টায় ডিবি অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু, এসআই অসিত কুমার বসাক ও এসআই আব্দুল লতিফের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। অভিযান চলে ঈশ্বরদীর সরাইকান্দি এবং পাবনা সদর উপজেলার গোপালপুরে তার নিজ বাড়িতে।

এসময় সেখান থেকে একটি সচল ওয়ান শুটারগান এবং ৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক আবু বক্করের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবনাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। “মাদক নয়, জীবন হোক আলোর পথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিবি পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট সময় : ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫