ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ঈশ্বরদীতে ধানের শীষের মনোনয়নকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

ধানের শীষের মনোনয়ন না পেয়ে পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় বিএনপির হাবিব সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালানোর অভিযোগ উঠেছে জাকারিয়া পিন্টুর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়া পাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক  ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পি ।

সংবাদ সম্মেলনে জুবায়ের হোসেন বাপ্পি বলেন, জাকারিয়া পিন্টুর লোকজন এ পর্যন্ত ঈশ্বরদীর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কাউকে কখনও মারতে পারেনি। বরং তার নির্দেশে বিএনপির নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে—হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার রাত থেকে মশুড়িয়া পাড়ায় তিন-চারটি বাড়িতে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। ধারালো রামদা দিয়ে কুপিয়ে টিনের ঘরবাড়ি ক্ষতবিক্ষত করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সহ-সভাপতি মো. নাসির হোসেনকে পিন্টুর লোকজনদ্বারা মারাত্মকভাবে কুপিয়ে আহত করেছে এবং তার বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। এছাড়া বিএনপি কর্মী শহীদুল ইসলাম ও বিপ্লব হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা ও ছাত্রদল পাবনা জেলা শাখার সহ-সভাপতি মো. নাসির হোসেন।
সংবাদ সম্মেলনে বক্তারা হামলা ও মারপিটের নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ধানের শীষের মনোনয়নকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর

আপডেট সময় : ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫