ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

ঈশ্বরদীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শরিফুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা। দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান মুকুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬