ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী রেজাউল করিম বিশ্বাস ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। বর্তমানে তার সুস্থতা লাভের জন্য দেশবাসীর দোয়া অত্যন্ত প্রয়োজন। আমরা আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারো দেশের মানুষের পক্ষে দাঁড়াতে পারেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫