ঈশ্বরদীতে শরিফুল ইসলাম তুহিনের কারামুক্তি দিবস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে বিএনপির অন্যতম নেতা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, হেদায়েতুল ইসলাম অনিক খন্দকার।
এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম লাকি, যুবদল নেতা শরিফুলসহ অনেকেই ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও শরিফুল ইসলাম তুহিন দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।










