ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

ঈশ্বরদীতে শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে পাকশী বাজার সংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এবিএম মনিরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি বিশেষ দল পাকশী ইউনিয়নের বাজারপাড়া এলাকায় অভিযানে চালিয়ে পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশের ঝোপঝাড় সংলগ্ন পায়ে হাটা মাটির রাস্তার ধারে ময়লার স্তূপ হতে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তার অংশে মোড়ানো অবস্থায় ২টি ওয়ান শুটার গান এবং ৭ রাউন্ড তাজা সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এবিএম মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬