ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে ১৩ মামলার পলাতক আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও মারামারির মামলাসহ ১৩টি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক এক আসামিকে সাত বছর পর গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মকলেছ ওরফে ভাগিনা মকলেছ (৪০) ঈশ্বরদীর গোকুলনগর এলাকার মঞ্জিল সরকার এর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মকলেছ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, খুন, মারামারি ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এএসআই ওবাইদুল ইসলাম বলেন, আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ১৩ মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫