সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীর দাশুড়িয়াতে গণ শিক্ষা বৈঠকে জনিকে মেম্বার প্রার্থী ঘোষণা জামায়াতে ইসলামীর
তুহিন হোসেন
- আপডেট সময় : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ১নং ওয়ার্ডের গণ শিক্ষা বৈঠক ও মেম্বার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা।
রবিবার (২৩ ফ্রেবুয়ারী) সন্ধ্যা ৭ঘটিকায় দাশুড়িয়া বাজার সংলগ্নে গণ শিক্ষা বৈঠক অনুষ্ঠানে মেহেদী হাসান জনিকে দাশুড়িয়া এক নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ঘোষণা করা হয়। মেম্বার প্রার্থী ঘোষনা করেন দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মওলানা আনোয়ারুল ইসলাম ।
মেহেদী হাসান জনির সভাপতিত্বে ও আতিকুর রহমান উজ্জ্বল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মওলানা নূর মোহাম্মদ, বিশেষ অতিথী ঈশ্বরদী উপজেল জামায়াতের সেক্রেটারী সাইদুল ইসলাম প্রমুখ।




















