ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদী কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় ১০ লাখ টাকার নকল বিড়ি জব্দ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বিড়ি জব্দ করেছে পুলিশ এবং পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

শুক্রবার (৩০ মে) রাতে ঈশ্বরদী থানা ভবন পার্শ্ববর্তী এস এ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব বিড়ি জব্দ করা হয়। এসময় একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়ি জব্দ করা হয়েছে ।

কাস্টমস ও পুলিশ সূত্র জানায়, পাবনায় নকল বিড়ি কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে আনা হচ্ছিলো। খবর পেয়ে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় এস এ পরিবহন কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িসহ ১৫ কার্টন ও ১৫ বস্তা নকল বিড়ি জব্দ করা হয়। অভিযান থেকে পাঁচ লাখ শলাকা নকল আকিজ বিড়ি, ৪,৮০,০০০ শলাকা নকল বাঁশি বিড়ি এবং আড়াই লাখ শলাকানকল ব্যান্ডরোলযুক্ত বকুল বিড়ি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই চক্র বিভিন্ন ব্র্যান্ডের নামে বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। মামলার জন্য প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় ১০ লাখ টাকার নকল বিড়ি জব্দ

আপডেট সময় : ০৭:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫