ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা। শনিবার সকাল ১১ টায় শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব মুহাম্মদ হাসান, শহিদ ওয়াসিমের বাবা শফিউল আলম,চাচা রশিদ আহমেদ, মাহমুদুল করিম,ভগ্নিপতি গিয়াস উদ্দিন শিকদার, পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক এবং ইশমামের মা শাহেদা বেগম।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ১ম শহীদ ওয়াসিম ও লোহাগাড়ার ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামীতে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখবে। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসিম ও ইশমামের পরিবারকে অভ্যর্থনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪