ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

এমডি‘র বিপক্ষে সংবাদ সম্মেলন করায় ১৮ জনকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর বিরুদ্ধে নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করায় চাকুরী খোয়াতে হলো ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ০৮ মে ২০২৫ ইং তারিখে স্মরক নং ৩৯.১০.০০০০. ১০২.২৭.০০১.১৯-৪৭১ তে ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে রপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ প্রকল্প এলাকা ও গ্রীণসিটিতে প্রবেশ চিঠি ইস্যুর ৭২ ঘন্টা পর হইতে বন্ধের নিদের্শ দেওয়া হয়েছে।

প্রবেশে নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ হলেন, ডেপুটি সুপারিনটেনডেন্ট হাসমত আলী (প্রধান কার্যালয়), উর্দ্বতন সহকারী ব্যবস্থাপক শহিদুল ইসলাম, আবু রায়হান, রফিকুল হাসান, আয়নাল হোসেন, নাঈম আল সাকিব, আবু সাঈদ, এ কে এম আব্দুল আল আমিন, শাহ ইখতিয়ার আলম, ইব্রাহিম খলিলুল্লাহ, সহকারী ব্যবস্থাপক আব্দুল আল নোমান, আসিফ খান, মুহাম্মদ ইমামুল আরেফিন, ইকরাম, রুহুল আমিন, উপ-সহকারী ব্যবস্থাপক ইসমাইল হোসেন, রুবেল হোসেন এবং টেকনিশিয়ান ফিরোজ আহমেদ।ভুক্তভোগী কর্মকর্তাদের মধ্যে উপ-সহকারী ব্যবস্থাপক রুবেল হোসেন জানান, এমডি ড. জাহেদুল হাছান রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের নানা ষড়যন্ত্রে লিপ্ত। তার নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করায় আমাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে জানতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর মুঠো ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

প্রসঙ্গত: গত মঙ্গলবার (৬ মে ২০২৫) বিকেল ৫ ঘটিকায় ঈশ্বরদী উপজেলা গেট এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এনপিসিবিএল এর এমডি ড. জাহেদুল হাছান এর বিরুদ্ধে চরম অদক্ষতা, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র, দুর্নীতি এবং অনিয়ম-অব্যবস্থাপনা অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমডি‘র বিপক্ষে সংবাদ সম্মেলন করায় ১৮ জনকে অব্যাহতি

আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫