ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কথাশিল্পী নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

‘নাজিব ওয়াদুদ তার গল্প-উপন্যাসে বরেন্দ্রভূমির প্রকৃতি ও মানুষের জীবনের চিত্র এঁকেছেন শৈল্পিক সুষমায়। একইসঙ্গে তার গল্পগুলো বাংলাদেশের সমাজবাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কিন্তু তিনি জীবনশিল্পকে আঞ্চলিকতা অতিক্রম করে জাতীয়, বিশ্বব্যাপক এবং কালোত্তীর্ণ মাত্রা দান করেছেন। তার মতো সৃজনশীল মানুষকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব।’

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। চিন্তামূলক কাগজ ‘সারবত্তা’ ও ‘রৌদ্রলিপি’র উদ্যোগে গতকাল সোমবার রাজশাহী মহানগরীর সাধারণ গ্রন্থগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি প্রাবন্ধিক-গবেষক, অধ্যাপক ড. আলমগীর স্বপন এতে সভাপতিত্বে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও গবেষক ড. অনীক মাহমুদ।

রৌদ্রলিপি সম্পাদক ও কথাশিল্পী মনির বেলালের সঞ্চালনায় ‘বরেন্দ্রভাষ্যের রূপকার নাজিব ওয়াদুদ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী মঈন শেখ।

নাজিব ওয়াদুদের সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমাজসেবী প্রফেসর আব্দুস সামাদ, ছড়াকার-সম্পাদক জাইদুর রহমান, কবি-প্রাবন্ধিক সায়ীদ আবুবকর, কবি-সাহিত্যসমালোচক খুরশীদ আলম বাবু, অনুবাদক-সম্পাদক প্রফেসর ড. সামিউল ইসলাম, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন এবং লেখক ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল ।

প্রবন্ধকার বলেন, নাজিব ওয়াদুদের গল্প কোথাও জটিল বলে মনে হয় না; এর কারণ পদ্যের লালিত্য আর গদ্যের দাঢ্যতার মিলমিশ। ভাষার গুণেই তার রচনা আশ্চর্য সংযত, সংহত ও নিরুত্তেজ গভীর; অথচ গম্ভীর নয়। সহজ অথচ শৈলী সমৃদ্ধ। তিনি যখন যে বিষয় বর্ণনা করেছেন, তখনই ঐ বর্ণনা হয়ে দাঁড়িয়েছে তারই পরিভাষা। এই সফলতার অন্যতম কারণ, নাজিব ওয়াদুদ জ্ঞান-বিজ্ঞান, যন্ত্র-জগৎ, অর্থনীতি, সমাজনীতি, দর্শন, শরীর বিজ্ঞান, ভূগোল, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব সহ বিভিন্ন বিষয়ের পরিভাষা ও শব্দ আয়ত্বে নিতে পেরেছেন বা চেয়েছেন। যার ফলে গল্পের শব্দ চয়ন, সংলাপ প্রক্ষেপণ, উপমা, বর্ণনা, ব্যঞ্জনা, চিত্রকল্প প্রভৃতি বিভিন্ন আঙ্গিকে আসলেও তা হয়ে উঠেছে পরিস্থিতির পরিভাষা। আর এই পরিভাষা সৃষ্টি-দক্ষতার কারণেই নাজিব ওয়াদুদ হয়ে উঠেছেন বাংলা সহিত্যের অন্যতম সফল গল্পকার।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এরফান আলী এনাফ, সাবের রাহী, ডা. আবু সুফিয়ান সুমন, আল আমীন, ইয়ামিন মুরাদ, মারুফ ইসলাম বাঁধন, নাইম আলী, ফারহানা শারমীন জেনি, নবাব নাসির, সাকিব সরকার প্রমূখ কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সংস্কৃতিকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কথাশিল্পী নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬