ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কর্মদিবসের ৬৬ দিনে ১২৬৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার : জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

‘পাবনা জেলায় দায়িত্বপ্রাপ্ত হিসাবে কর্মদিবসের ৬৬ দিনে ১২৬৬ জন মাদকব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি যা পাবনার ইতিহাসে দৃষ্টান্ত’ এমন মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ।

মঙ্গলবার (১৪ মে) রাতে চেকপোস্টে ৫৪৯ পিছ নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতারের পর জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, পাবনা শহরের অবৈধ অস্ত্র ও মাদকব্যবসায়ীদের ধরতে ছদ্মবেশী অভিযান অব্যাহত রয়েছে। জেলার প্রত্যেকটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাবনা জেলার দ্বারপ্রান্ত দিয়েও যেন মাদক অন্য জেলায় প্রবেশ করতে না পারে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
যেকোন ধরনের অপরাধ সংগঠিত হলে অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্মদিবসের ৬৬ দিনে ১২৬৬ জন মাদকব্যবসায়ী ও সেবনকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি যা পাবনার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। পাবনা জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রাশেদুল ইসলাম।

মাদক ও অস্ত্র বিরোধী অভিযানে গ্রেফতারের খবরে স্বস্তিতে পাবনার সুশীল সমাজ ও সামাজিক ব্যাক্তিত্বরা। তাদের দাবি, পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্মদিবসের ৬৬ দিনে ১২৬৬ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার : জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ

আপডেট সময় : ১১:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬