ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কু‌ড়িগ্রা‌মে জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেফতার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কটুক্তি মূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম মোঃ আলম মিয়া। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের
ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন।

পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি ও কটুক্তি মূলক ভিডিও ছড়িয়ে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত আলম মিয়া। গ্রেফতারকৃত আলম মিয়াকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কু‌ড়িগ্রা‌মে জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক করায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫