ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রামদক সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাদ্দাম কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ কুড়িগ্রাম সদর থানার মামলা নং ১৩, তাং ১০/১০/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/ ৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০২/ ৩৭৯/৪৩৬/৪২৭/ ৫০৬/১১৪ পেনাল কোড সহ একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামী।

পুলিশ আরও জানায়, সাদ্দাম নাজিরা গোডাউন পাড়ার মৃত আকবর আলীর ছেলে। পতিত সরকার ক্ষমতায় থাকার সময় সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো। তার সন্ত্রাসী গ্রুপ জেলা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। বর্তমানে সে গোপন ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে। তার গ্রেফতারকে পু্লিশ বড় সাফল্য হিসেবে দেখছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান বলেন, সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। সেইসঙ্গে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫