ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার। আটক-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি প্রাইভেটকারে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নয়ানগর পশ্চিমপাড়া এলাকার মো. মিলন গাজী।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধেই পূর্বে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার। আটক-২

আপডেট সময় : ০৩:৩৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬