ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার। আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনি
  • আপডেট সময় : ০৩:১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি ডাবল কেবিন পিকআপভ্যান থেকে ৪৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মো. নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
আটককৃত আসামি নুরুল ইসলাম (৪৫) পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গিরাখালী ডাকঘর এলাকার হাজীখালী বাজারের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-১১-৮৮৮২ নম্বরের একটি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, আটককৃত আসামি নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার। আটক-১

আপডেট সময় : ০৩:১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬