ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি ডাকাতি মামলার আসামি, দুইজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিঃ) দিবাকর বড়ুয়ার নেতৃত্বে ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরীপুর পশ্চিম বাজারের বাঁশ বাজার সংলগ্ন গোমতী নদীর পাড়ে জজ মিয়ার বালুর স্টক মাঠ এলাকায় অভিযান চালিয়ে পিন্টু চন্দ্র বর্মন (৩৫) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে ৩১ জুলাই রাত দেড়টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি মো. রাকিব হাসান (২১)-কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এসআই (নিঃ) রবিউল ইসলাম ৩১ জুলাই সকাল ১১টা ৫ মিনিটে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোসা. নাজমা আক্তারকে গ্রেপ্তার করেন।

এছাড়া এএসআই (নিঃ) মাহাবুবুর রহমান ৩১ জুলাই রাত আড়াইটার দিকে হাটচান্দিনা এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফাহিম সরকার (১৯)-কে গ্রেপ্তার করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

একই অভিযানে এএসআই (নিঃ) প্রিয়ব্রত দেব ৩০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীপুর এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিন (৪৭)-কে গ্রেপ্তার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

আপডেট সময় : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬