ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার বর্ণি বাওড় থেকে নিষিদ্ধ ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২২ জুন সোমবার দুপুরে সদর উপজেলার বর্ণি বাওড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ।

আদালত সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বর্ণি বাওড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন শরিফ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)–এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় পাঁচজনকে দণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা একটি তথাকথিত সংগঠনের নাম ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করছিলেন। একই সঙ্গে তাঁরা স্থানীয় লোকজনের মধ্যে জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা

আপডেট সময় : ০৭:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬