ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে গোবিন্দগঞ্জ থানাধীন নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মো. হাইদুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মো. জাহিদ (৩২), পিতা–মনতাজ, গ্রাম–পাথুরিয়া পাড়া, থানা–গোবিন্দগঞ্জ, জেলা–গাইবান্ধাকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তারিখ: ০৮ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬