ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৭:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে সকাল ৮টায় কিট প্যারেডে জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এরপর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা এবং জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬