ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে নির্মম হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।

চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক কালের কন্ঠে বুড়ো প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য মোঃ শহিদুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমূখ।

এসময় বক্তারা ইতিহাসের এই নির্মম ও দুঃখজনক দিনে হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত ছিল তাদের পরিচয় উন্মোচনের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার নেতৃত্বে সকল পেশার, সকল শ্রেণীর মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য সংঘটিত হয়েছে এই ঐক্যের আলোকে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

আপডেট সময় : ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪