চবির কসবা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি জামির, সাধারণ সম্পাদক জুনায়েদ
- আপডেট সময় : ০৬:৫৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কসবা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের’ এর আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বাংলা বিভাগের শিক্ষার্থী জামির হোসেন সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সারোয়ার জুনায়েদকে সাধারণ সম্পাদক এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন তারাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর ) দুপুর ১২ ঘটিকায় সংগঠনটির পক্ষে সম্মানিত উপদেষ্টা কসবা মহিলা কলেজ এর শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান,ছাত্র উপদেষ্টা আসিফ ইকবাল সজল,ছাত্র উপদেষ্টা ইখতেহার আলম মাহফুজ, ছাত্র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা মোহাম্মদ গোলাম জিলানী ও ছাত্র উপদেষ্টা মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক সাধারণ সম্পাদক বলেন, বর্তমান শিক্ষার্থীরা যদি বাগান হয় তাহলে আমাদের শ্রদ্ধেয় সিনিয়রগণ সে বাগানের ফুল। বর্তমান শিক্ষার্থীরা যদি বাগান সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো তাহলে সে বাগানে ফুল চিরদিন ফুটে থাকবে। আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে কাজ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কসবা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।
কসবা স্টুডেন্ট’সএসোসিয়েশনেরপ্রতিপাদ্য;পদচরণায় অসীম ,চিন্তায় মুক্ত, আমরা হব একত্রিত” বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান , গোলাম জিলানী মাহমুদুল হোসেন, সাবেক সভাপতি কসবা স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কসবা উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ১৯৯৪ সালে কসবা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (কেএসএসিইউ) প্রতিষ্ঠিত হয়।






















