ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

চরম দুর্ভোগে নওগাঁর মধইল-পত্নীতলার জনসাধারণ, রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর মধইল বাজার থেকে পত্নীতলা অভিমুখী সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের।

ছবিতে দেখা যায়, জলাবদ্ধতার মধ্যে একটি পণ্যবাহী ইজিবাইক উল্টে গিয়ে আমের ক্রেট ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানিতে নেমে কষ্ট করে মালামাল উদ্ধার করেন। এমন ঘটনা এখন এই সড়কে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা ও দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের আহ্বান, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চরম দুর্ভোগে নওগাঁর মধইল-পত্নীতলার জনসাধারণ, রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই

আপডেট সময় : ১২:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬