ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

এম এ খায়ের ইমন, (কুমিল্লা):
  • আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। সোমবার (২২ জুন ২০২৬) চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—গোলাম মোস্তফা (৩৮), কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা। হারুন অর রশিদ (৩৮), চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের রারিরচর এলাকার বাসিন্দা। মোঃ সুমন মিয়া (২১), ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। মোঃ ইয়াছিন (২০), ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের মহারং এলাকার বাসিন্দা। মোঃ মাহাবুব (৩৫), চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা।

চান্দিনা থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬