ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

মামলার ৬ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৫ এর অভিযান রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় আসামি দেবচন্দ্রকে মামলা রুজুর ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী।

র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাট থানা এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের পরপরই র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি দেবচন্দ্রকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত দেবচন্দ্র চারঘাট উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার বলেন, “শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব-৫ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার

আপডেট সময় : ০২:৪০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬