ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

চেয়ারম্যান আমিনুরের অপসারণ ও গ্রেফতারের দাবিতে জলঢাকায় মানববন্ধন

সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ এর উপর নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান কর্তৃক হামলা ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী চেয়ারম্যান আমিনুর রহমানকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এধরনের হামলা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নয়, এটি গোটা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন। সঞ্চালনা করেন ইউনিটির সদস্য মজিবর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সাংবাদিক নেতারা জানান, যদি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতার ও তার অপসারণের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সাংবাদিক নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় না দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চেয়ারম্যান আমিনুরের অপসারণ ও গ্রেফতারের দাবিতে জলঢাকায় মানববন্ধন

আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫