ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে জোতবাজার–বটতলী সড়কের ধীরগতির নির্মাণকাজ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজার থেকে বটতলী সড়কের নির্মাণকাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও অবহেলার কারণে দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজে বিভিন্ন সময় নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হয়েছে। এছাড়াও কাজের মান নিয়েও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে তারা একাধিকবার নিম্নমানের কাজ বন্ধ করে দেন। এরপর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে কাজটি ফেলে রেখেছে। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ অবস্থায় জনস্বার্থে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং মান্দা উপজেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কটির কাজ দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করা হোক, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে জোতবাজার–বটতলী সড়কের ধীরগতির নির্মাণকাজ

আপডেট সময় : ০৮:৩৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬