ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জলঢাকায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংসে অভিযান

সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় অবৈধভাবে মাছ আহরণে ব্যবহৃত ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০, মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০, মৎস্য খাদ্য বিধিমালা-২০১১ এবং মৎস্য হ্যাচারী আইন ও বিধিমালা অনুসারে এ অভিযান চলবে। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম বলেন, “মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করেছি ও চলমান অভিযান অব্যাহত রেখেছি। চায়না দুয়ারি জাল আমাদের দেশের প্রাকৃতিক মাছের প্রজনন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব জাল ব্যবহারে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়।

ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।” এই সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিষদ চত্বরে উপস্থিত জনসাধারণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংসে অভিযান

আপডেট সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫