ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পিন্টু বলেন, হাবিব ভাই মনোনয়ন পাওয়ার পর আমি ফেসবুকে অভিনন্দন জানিয়েছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আছি। এটি খসড়া তালিকা, মনোনয়ন, পরিবর্তন হবে। তাই নেতা কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করছি।

তিনি আরও বলেন, কেউ বিচলিত হবেন না খসড়া মনোনয়ন পরিবর্তন হবেই। আমাদের কোনো নেতাকর্মীর উপর আর একবার যদি আঘাত হানে তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। যাদেরকে আন্দোলন, মিছিল মিটিংয়ে কখনোই পাওয়া যায়নি, তারা আজকে নেতা সেজে বসে আছেন। এই আসনটি পুনরুদ্ধার করতে হলে মনোনয়ন পরিবর্তন করতে হবে। আমি বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা খোঁজ নিয়ে দেখেন, ঈশ্বরদীর রাজপথে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে।

ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ও আটঘরিয়া বিএনপি’র সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও পৌরসভার কাউন্সিলার আনোয়ার হোসেন জনি।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন,  বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আখতারুজ্জামান, আক্কাস মেম্বার, টুটুল সরদার, আবু বকর সিদ্দিক বেল্টু, সৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মাহমুদুর রহমান সোনামণি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল নেতা আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম দিপু, রিংকু শেখ, পৌর মহিলা দলের নেত্রী শামীমা আক্তার সাথীসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ০৯:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫