জুলাই শহীদ দিবসে নওগাঁ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশ সুপার শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি দেশ, জনগণ এবং রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নওগাঁ জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।















