ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে বালিয়াডাঙ্গীতে ৩ ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী)
  • আপডেট সময় : ১০:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশনের জ্বালানি তেল পরিমাপের যন্ত্র পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—

– লাহিড়ী ফিলিং স্টেশন — ১,০০,০০০ টাকা
– মেসার্স আশরাফ আলী অ্যান্ড সন্স (থানা গেটের সামনে) — ৫০,০০০ টাকা
– মেসার্স হোসেন এন্টারপ্রাইজ (উপজেলা গেটের সামনে) — ২০,০০০ টাকা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে বালিয়াডাঙ্গীতে ৩ ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬