ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। শোলা কুড়ী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মধুপুরের সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক।

তাহমিনা মল্লিক জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসারে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬