ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার রাতে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়।

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা, কাতালগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জাকির হোসেন রোডের ইস্পাহানি গেট, বহদ্দারহাট-সমসেরপাড়া এলাকাসহ নগরের বিভিন্ন নিম্নাঞ্চলের বাসিন্দারা। কোথাও কোথাও বাসাবাড়ি ও সড়কে হাঁটুসমান পানি জমে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তবে সোমবার দুপুরের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে রোববার দুপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম

আপডেট সময় : ০৬:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬