টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় : ১০:০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।
বুধবার (১ জুলাই) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলের ছদ্মবেশে ইয়াবার চালান বহনকারী তিনজনকে ধাওয়া করে একজনকে ঠেলা জালসহ আটক করা হয়। অপর দুইজন পালিয়ে যায়। পরে জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তি টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া গ্রামের আজিজুল হক (৩৮)।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক আসামি ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




















