ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঠাকুরগাঁওয়ে বাস ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মোঃ হাবিব , ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা ঢাকা পোস্টকে জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ঠাকুরগাঁও জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক সত্যপীর ব্রীজ বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খাঁন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে জব্দ করে।  এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে বাস ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ০২:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫