ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে থেকে বৈষম্য দূর করার আহ্বান

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীরা বলেছেন, দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তারা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন ধাপে ধাফে। অন্তর্বর্তী সরকার তাদের বৈষম্য দূর করবে বলে তারা আশা ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরের টুলটুলিপাড়া মোড়ে আইডিইবি ভবনের সামনে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন। এরপর সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সূচনালগ্ন থেকেই ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু এই ডিপ্লোমা প্রকৌশলীরা নানা বৈষম্যের শিকার। চাকরির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ পূর্তি হওয়ার পর তাদের পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তারা বৈষম্যের শিকার। তারা এই বৈষম্য দূর করার আহ্বান জানান।

আইডিইবির জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ প্রকৌশলী আবু বাশির প্রমুখ। জেলা শাখার দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে থেকে বৈষম্য দূর করার আহ্বান

আপডেট সময় : ০১:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪