ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় পদ বাণিজ্য, মনোনয়নও সিন্ডিকেটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক

জাহাঙ্গীর আলম চট্টগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

কখনো রাজনীতির মাঠে না থেকেও আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বিপ্লব বড়ুয়া। দলীয় পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য ও সিন্ডিকেটের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়ে যান মাত্র কয়েক বছরে। খুনি হাসিনার পতনের পর তিনি এখন আমেরিকায় পরিবারসহ বিলাসী জীবনযাপন করছেন।

রাজনীতিতে অনেকেই আকস্মিক উত্থান হয়, কিন্তু বিপ্লব বড়ুয়ার উত্থান যেন এক রূপকথার গল্পের মত। কিন্তু কিছু উত্থান এতটাই নাটকীয় যে, তা বাংলা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তেমনই এক বিতর্কিত উত্থানের নাম বিপ্লব বড়ুয়া। ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কোনো স্তরে সরাসরি রাজনীতি না করেও সে দলের কেন্দ্রীয় পর্যায়ে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। কীভাবে সম্ভব হলো এই ক্ষমতার যাত্রা।

বিপ্লব বড়ুয়া এত ক্ষমতা পাওয়ার যার হাত ধরে তিনি হলেন শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে প্রবেশ করেন বিপ্লব বড়ুয়াকে। নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ বাস্তবায়নের জন্যই তিনি বিপ্লব বড়ুয়াকে সামনে নিয়ে আসেন।

বিপ্লব বড়ুয়া মূলত একজন আইনজীবী। শেখ হাসিনার আইনজীবীদের প্রতি বিশেষ দুর্বলতা থাকায় সেটাকেই কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকে পড়েন।

সদস্যপদ, উপ-দপ্তর সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী একটি নির্দিষ্ট ছকে সাজানো তার উত্থান। অথচ, কখনো ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

রাজনীতিতে প্রবেশের আড়ালে ব্যক্তিগত সুবিধা বিপ্লব বড়ুয়ার উত্থান এতটাই আকস্মিক ছিল যে, বিতর্ক এড়াতে তিনি নিজেকে উপজেলা ছাত্রলীগের সদস্য দাবি করেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রকৃতপক্ষে, তিনি ছাত্রলীগের কোনো গুরুত্বপূর্ণ কার্যক্রমে ছিলেন না। বরং তিনি তার শিক্ষকের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে বাংলাদেশ টেলিভিশনে চাকরি পান। ২০০১ সালে বিএনপি-জামাত সরকার ক্ষমতায় আসার পর চাকরি হারিয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান। তবে তার সবচেয়ে আলোচিত ঘটনা ১/১১ পরবর্তী সময়।

যখন আওয়ামী লীগ ও শেখ হাসিনার মুক্তির দাবিতে প্রবাসী নেতাকর্মীরা গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছিলেন, তখন তিনি তাতে স্বাক্ষর করতেও অস্বীকৃতি জানান। তার বক্তব্য ছিল, আমি তো আওয়ামী লীগ করি না, তাহলে স্বাক্ষর দেব কেন? সেই বিপ্লব বড়ুয়া পরবর্তীতে কীভাবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হলেন, সেটাই আজকের বড় প্রশ্ন।

বিপ্লব বড়ুয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদগুলো বিক্রি করেছেন। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, এমনকি জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়ন বাণিজ্য করেছেন। তার একটি শক্তিশালী সিন্ডিকেট ছিল, যারা বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ করে এসব লেনদেন পরিচালনা করত। দলের গুরুত্বপূর্ণ পদ বিক্রি করেই তিনি শত শত কোটি টাকা উপার্জন করেছেন। অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনের আগে প্রার্থীদের কাছ থেকে গুরুদক্ষিণা না নিয়ে কাউকে ছাড় দেননি। দলের ত্যাগী নেতাকর্মীরা যখন অর্থের অভাবে মনোনয়ন কিনতে পারছিলেন না, তখন বিপ্লব বড়ুয়া সিন্ডিকেটের কাছে টাকার বিনিময়ে নীতিনির্ধারণের ক্ষমতা চলে যায়। ক্ষমতার অপব্যবহার ও লুটপাটের জাল দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ক্ষমতা ব্যবহার করে বিপ্লব বড়ুয়া নিজের অনুসারীদের জন্য প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতেন। তার অধীনে থাকা ব্যক্তিরা নির্বিচারে দুর্নীতি, ঘুষ ও অনৈতিক কর্মকা- চালালেও তাদের রক্ষা করা হতো।
তার একজন ঘনিষ্ঠ সহকারী ছিলেন আরিফ, যিনি একসময় টেম্পো চালাতেন। সেই আরিফ এখন দুবাইতে স্বর্ণের ব্যবসা করছেন এবং দেশে ৭ কোটি টাকা ব্যয়ে অট্টালিকা নির্মাণ করেছেন। তার আরও এক সহযোগী সন্তোষ মল্লিক, যার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। বিপ্লব বড়ুয়া তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।

বর্তমানে বিপ্লব বড়ুয়া আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার সন্তান সুইজারল্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল স্কুলে পড়াশোনা করেছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের বেতন কত? প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বেতনই বা কত? এই দুই পদের মাধ্যমে কি এত সম্পদ অর্জন করা সম্ভব? বিপ্লব বড়ুয়ার সম্পদ শুধু দেশেই সীমাবদ্ধ নয়। তার নামে বিদেশেও সম্পদের পাহাড় গড়ে উঠেছে। অথচ, আওয়ামী লীগের প্রকৃত কর্মীরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন, হামলা-মামলার শিকার হচ্ছেন, জীবন দিচ্ছেন। কিন্তু বিপ্লব বড়ুয়ার মতো সুবিধাভোগীরা দলকে ব্যবহার করে নিজেদের ভাগ্য গড়ে তুলেছেন।

বিপ্লব বড়ুয়ার সিন্ডিকেট শুধু দলীয় কমিটি বিক্রিই করেনি, বরং মনোনয়ন বাণিজ্যের নামে পুরো দলকে নিলামে তুলেছে। আপাতদৃষ্টিতে দলের হাইকমান্ড থেকে যে ১০ জনের নাম সুপারিশ করা হতো, সেখানে সিন্ডিকেট আরও পাঁচজন যোগ করত এবং বড় রাজনৈতিক শক্তির সঙ্গে গোপন চুক্তি করে নির্বাচনের ফল নিজেদের নিয়ন্ত্রণে রাখত।দলের ত্যাগী নেতাদের বঞ্চিত করে যখন অর্থের কাছে পদ বিক্রি হয়, তখন দল দুর্বল হয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলীয় পদ বাণিজ্য, মনোনয়নও সিন্ডিকেটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক

আপডেট সময় : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫