ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১টায় বীরগঞ্জ উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে কুমারপাড়া জগন্নাথদেব মন্দির প্রাঙ্গণে উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি গোপালদেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম এমপি শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টানার মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন। এ সময় বিপুলসংখ্যক ভক্তবৃন্দ ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা), দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (হাবলু), উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য মো. আক্কাস আলী, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা, শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মনোজ কুমার রায় এবং সদস্য সচিব টিক্কা রাম রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুর বীরগঞ্জে ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

আপডেট সময় : ১০:১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬