সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন সরকারি এম.এম. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধামইরহাট সরকারি এম.এম. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ নৌশাদ হোসেন।
সৌজন্য সাক্ষাৎকালে তিনি নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, প্রশাসন ও শিক্ষা বিভাগের মধ্যে সমন্বয় এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে নবাগত ইউএনওর সফল কর্মজীবন ও ধামইরহাট উপজেলার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করা হয়।















