সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন জন মাদকসেবীর কারাদণ্ড
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলার হাটখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাজ্জাদ পারভেজ এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।















