ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ২২ পিস ট্যাপেন্টাডল
- আপডেট সময় : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্যামপুর গ্রামের মো. আরফান আলী (৩৫) এবং পত্নীতলা উপজেলার নেপালপুর গ্রামের মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫)-কে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।




















