ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে প্রতিবন্ধী শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ, মা ও সৎবাবা আটক

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে ৮ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ছোট যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার নিজ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ও তার দ্বিতীয় স্বামীকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) উপজেলার ইসবপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর সেতুর ওপর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে অভিযুক্ত মা তার দ্বিতীয় স্বামীর সহযোগিতায় শিশুটিকে নদীতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত মা ও তার দ্বিতীয় স্বামীকে আটক করে। এদিকে শিশুটির সন্ধানে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে প্রতিবন্ধী শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ, মা ও সৎবাবা আটক

আপডেট সময় : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬