সংবাদ শিরোনাম ::
নওগাঁর বদলগাছীতে তরুণীকে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় উদ্ধার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের বুড়াকালি মণ্ডপ সংলগ্ন এলাকায় এক তরুণীকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে এবং কী কারণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




















