ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ আত্রাই উপজেলায় অসহায় শফিক চাচার পাশে একের পর এক মানবিক সহায়তা, সাংবাদিক সুলতান মাহমুদের প্রতিবেদন প্রকাশের পর সাড়া

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার অসহায় শফিক চাচার মানবিক গল্পটি সাংবাদিক সুলতান মাহমুদ গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ও সংবাদমাধ্যমে তুলে ধরার পর ব্যাপক সাড়া পড়ে। তাঁর প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শফিক চাচার পাশে দাঁড়াতে শুরু করেন।

প্রতিবেদনটি প্রকাশের পর অনেক মানবিক ব্যক্তি আর্থিক সহায়তা, চা স্টল পরিচালনার প্রয়োজনীয় উপকরণ এবং বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের সম্মিলিত সহযোগিতায় শফিক চাচা এখন ভ্রাম্যমাণ চা স্টল চালিয়ে নিজের পরিশ্রমে হালাল উপার্জনের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, “একটি সংবাদ যদি একজন অসহায় মানুষের জীবন বদলে দিতে পারে, সেটিই একজন সাংবাদিকের সবচেয়ে বড় সার্থকতা। মানুষের ভালোবাসা ও সহযোগিতায় শফিক চাচার পাশে যেভাবে সবাই এগিয়ে এসেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানান, শুধু শফিক চাচা নন, সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে।

স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, তা প্রমাণ করে মানবিক উদ্যোগ কখনো বৃথা যায় না। তারা আশা প্রকাশ করেন, শফিক চাচার মতো আরও অসহায় মানুষের জীবন পরিবর্তনে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ আত্রাই উপজেলায় অসহায় শফিক চাচার পাশে একের পর এক মানবিক সহায়তা, সাংবাদিক সুলতান মাহমুদের প্রতিবেদন প্রকাশের পর সাড়া

আপডেট সময় : ০৭:২৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬