নওগাঁ জেলার মান্দা উপজেলা বর্দ্দপুর আদর্শ গ্রামের মানুষের পাশে থাকার আহ্বান
- আপডেট সময় : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
২০০৮ সালে নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আদর্শ গ্রামে বর্তমান জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু-এর উদ্যোগে মৈনম ইউনিয়নের প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায়-অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এলাকার মানুষের আন্তরিকতা, অতিথিপরায়ণতা ও মানবিক আচরণ উপস্থিত সবার মনে গভীর ছাপ ফেলেছিল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্দ্দপুর আদর্শ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বসতভিটা নিরাপদ ও বাসযোগ্য করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এছাড়া বন্যা-পরবর্তী সময়ে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গ্রামটিতে পুনরায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনেরও দাবি উঠেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বর্দ্দপুর আদর্শ গ্রামের মানুষের পাশে থেকে তাদের পুনর্বাসন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
স্থানীয়দের বিশ্বাস, এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে বর্দ্দপুর আদর্শ গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।















