ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোছাঃ ফরিদা পারভীন

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নওগাঁ-৪৬-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় তাঁর সহধর্মিণী মোসাঃ ফরিদা পারভিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পরে এমপি মোস্তাফিজুর রহমান ও তাঁর সহধর্মিণী বিদ্যালয়ের মাটির ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ২নং গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহামুদুল হাসান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য এবং তাঁর সহধর্মিণীর আন্তরিক আগ্রহের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোছাঃ ফরিদা পারভীন

আপডেট সময় : ০৮:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬