ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০০ ঘটিকায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি শৃঙ্খলা মেনে চলা, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং জেলার সকল থানায় নিয়মিত প্যারেড আয়োজন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের জন্য আরও মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

প্যারেড সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।

মাস্টার প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব অরূপ রতন সরকার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬