সংবাদ শিরোনাম ::
নওগাঁ সদর থানার অভিযানে ৭০ পিস অ্যাম্পুলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নওগাঁ সদর মডেল থানার মাদকবিরোধী অভিযানে ৭০ পিস অ্যাম্পুলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম (মজনু) (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ বয়েজ হোমপাড়া এলাকায় নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল ইসলাম (মজনু) আব্দুল কাদেরের ছেলে এবং পার নওগাঁ বয়েজ হোমপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানের সময় তার কাছ থেকে ৭০ (সত্তর) পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা গেছে।















